০২ই জানুয়ারী ২০২৬ তারিখে, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে "প্রসবকালীন অ-ফার্মাকোলজিক্যাল ব্যথা ব্যবস্থাপনা" শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন ডাঃ দিলারা রহমান, সহকারী অধ্যাপক, AWCH। IWCH-এর ডিজিও শিক্ষার্থী ডাঃ জান্নাতুল ফেরদৌস এবং ডাঃ মিম্মা হাসান তাদের মূল বক্তব্য উপস্থাপনা করেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিইও ডাঃ দবির উদ্দিন আহমেদ উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন AWCH-এর প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ ফেরদৌসী বেগম; AWCH-এর শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সুফিয়া খাতুন; সহ আরও অনেক চিকিৎসক এবং নার্স।