নিউজ ও ইভেন্টস

২৭ সেপ্টেম্বর ২০২৬

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ‘গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ (Pregnancy-Induced Hypertension)’ বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের আইএমও ডা. হোসনে মোবারক এবং সেশনটি সঞ্চালনা করেন কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট ডা. রেজাউর রহমান। আলোচনা পর্বে বিশেষ মন্তব্য প্রদান করেন গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. আনজুমান আরা রিতা। সেমিনারটির মূল লক্ষ্য ছিল গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ঝুঁকি, প্রতিরোধ ও ব্যবস্থাপনা সম্পর্কে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।

bn_BDBN