আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 'Clinical Contraception Service Implementation' পাইলট প্রজেক্টের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে লাইন ডাইরেক্টর ডাঃ রফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ টিম গত ৩০/০৬/২০২৫ইং তারিখে AWCH-এ প্রস্তুতি সভা ও ওয়ার্কশপে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভাশেষে সকল সদস্যগন হাসপাতালের বিভিন্ন বিভাগসহ প্রস্তাবিত সেন্টারটি পরিদর্শন করেন।