আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল (AWCH) 28th জানুয়ারী ২০২২৬ CIRDAP-এ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে "বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারী হ্রাস" শীর্ষক প্রকল্পের উপর একটি জাতীয় প্রচার সভার আয়োজন করে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: আবু জাফর যথাক্রমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধিবেশন এ সভাপতিত্ব করেন AWCH-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ডা: দবির উদ্দিন আহমেদ।
সভায় অধ্যাপক ফেরদৌসী বেগম, অধ্যাপক আঞ্জুমান আরা এবং অধ্যাপক খুরশিদ তালুকদার -এর উপস্থাপনা ছিল অত্যন্ত অর্থবহ ও অন্তদৃষ্টিপূর্ন। অধ্যাপক সুফিয়া খাতুন সমাপনী বক্তব্য রাখেন।
অর্থপূর্ণ সংলাপ এবং ভাগাভাগি করে নেওয়া শিক্ষার মাধ্যমে প্রক্ষাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, চিকিৎসক এবং পার্টনার হাসপাতালগুলির প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সমৃদ্ধ ।