৮ই মে ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪র্থ আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আঞ্জুমান আরা রিতা, গাইনি ও অবস বিভাগ এবং সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুর রাজ্জাক, শিশুরোগ বিভাগ, এডব্লিউসিএইচ। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাঃ দবির উদ্দিন আহমেদ, সিইও, অধ্যাপক ডাঃ ফেরদৌসী বেগম, বিভাগীয় প্রধান, গাইনি ও অবস এবং অধ্যাপক ডাঃ সুফিয়া খাতুন,একাডেমিক ডিরেক্টর ও বিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগ এডব্লিউসিএইচ।