২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ২০০৯ সালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।
জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিং সম্পন্ন করেন।
জুলাই ২০১৭ থেকে জুন ২০১৮ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) থেকে FCPS Part-II কোর্স সম্পন্ন করেন।
২০২০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে শিশু মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
২০২০ থেকে ২০২২ পর্যন্ত ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল)-এ স্পেশালিস্ট হিসেবে NICU, PICU ও পেডিয়াট্রিক্স বিভাগে কর্মরত ছিলেন।
ক্রিটিক্যাল কেয়ার ফাউন্ডেশন, ইন্ডিয়া থেকে পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার লার্নিং বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।